প্রথম যৌথ মহড়ায় অংশ নিতে পাকিস্তান পৌঁছেছে রুশ সেনাদল
https://parstoday.ir/bn/news/world-i20941-প্রথম_যৌথ_মহড়ায়_অংশ_নিতে_পাকিস্তান_পৌঁছেছে_রুশ_সেনাদল
রাশিয়া-পাকিস্তান প্রথম যৌথ সামরিক মহড়া ‘ফ্রেন্ডশিপ-২০১৬’তে অংশ নেয়ার জন্য রুশ সেনার আজ(শুক্রবার) পাকিস্তানে পৌঁছেছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ দফতর আইএসপিআর’এর প্রধান লে জেনারেল অসিম বাজওয়া টুইট বার্তায় এ খবর দিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১০:৩৬ Asia/Dhaka
  • পাকিস্তানে রুশ সেনাদলকে স্বাগত জানাচ্ছে পাকসেনারা
    পাকিস্তানে রুশ সেনাদলকে স্বাগত জানাচ্ছে পাকসেনারা

রাশিয়া-পাকিস্তান প্রথম যৌথ সামরিক মহড়া ‘ফ্রেন্ডশিপ-২০১৬’তে অংশ নেয়ার জন্য রুশ সেনার আজ(শুক্রবার) পাকিস্তানে পৌঁছেছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ দফতর আইএসপিআর’এর প্রধান লে জেনারেল অসিম বাজওয়া টুইট বার্তায় এ খবর দিয়েছেন।

এতে বলা হয়েছে, যৌথ মহড়ায় অংশ নেয়ার জন্য রুশ স্থলবাহিনীর এক দল সেনা পাকিস্তান পৌঁছেছে। দু’সপ্তাহের যৌথ সামরিক মহড়া ‘ফ্রেন্ডশিপ-২০১৬’আগামীকাল থেকে শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলবে বলে এতে জানানো হয়েছে। এর আগের খবর বলা হয়েছে, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় রাত্তুতে অবস্থিত আর্মি হাই অলটিচ্যুড স্কুল এবং চেরাতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং সেন্টারে এ মহড়া চলবে।

মহড়ায় উভয় দেশের প্রায় ২০০ সেনা অংশ নেবে বলে জানিয়েছেন পদস্থ এক পাক কর্মকর্তা।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে দুঃসাহসিক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে এ মহড়া রাশিয়া বাতিল করে দিয়েছে এবং একে ভারতীয় কূটনীতির বিজয় বলে দাবি করেছিল ভারতীয় কোনো কোনো সংবাদ মাধ্যম। কিন্তু  এ সব খবর নাকচ করে দিয়ে রাশিয়ার পাক রাষ্ট্রদূত কাজী খলিলুল্লাহ দাবি করেছিলেন, পাক-রুশ প্রথম যৌথ সামরিক মহড়া মস্কো বাতিল করে নি। রুশ সেনাদলের পাকিস্তানে পৌঁছানোর মধ্য দিয়ে তার সে দাবির সত্যতা প্রকাশ পেল।

শীতল যুদ্ধের সময়কার পরস্পর বিরোধী শিবিরের দুই দেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ সামরিক মহড়া এরিমধ্যে সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করেছে। তারা এ সংক্রান্ত বিষয়ে গভীর নজর রাখছেন।#

পার্সটুডে/মূসা রেজা/২৩