ইয়েমেনে সৌদি হামলার তদন্ত করুন: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i22540-ইয়েমেনে_সৌদি_হামলার_তদন্ত_করুন_রাশিয়া
ইয়েমেনের রাজধানী সানার একটি নামাযে জানাযায় সৌদি আরবের বর্বর বিমান হামলার ঘটনায় প্রায় ১৫০ জন নিরীহ সাধারণ মানুষ নিহত হওয়ার পর এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, এ ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
অক্টোবর ১০, ২০১৬ ১১:৫৪ Asia/Dhaka
  • সৌদি বিমান হামলার পর ইয়েমেন
    সৌদি বিমান হামলার পর ইয়েমেন

ইয়েমেনের রাজধানী সানার একটি নামাযে জানাযায় সৌদি আরবের বর্বর বিমান হামলার ঘটনায় প্রায় ১৫০ জন নিরীহ সাধারণ মানুষ নিহত হওয়ার পর এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, এ ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (রোববার) এক বিবৃতিতে শনিবারের বিমান হামলার নিন্দা করে বলেছে, “এ ঘটনার অবশ্যই পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হতে হবে এবং এ হামলার সংগঠকদেরকে অবশ্যই যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে।”

রুশ বিবৃতিতে আরো বলা হয়েছে, ইয়েমেনে সহিংসতা বন্ধ ও রাজনৈতিক প্রক্রিয়া শুরুর মাধ্যমেই কেবল এ ধরনের মর্মান্তিক ঘটনা বন্ধ করা সম্ভব। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ইয়েমেনের জনগণই বাইরের হস্তক্ষেপ ছাড়া দেশটির জনগণ তাদের ভবিষ্যত ঠিক করবে।

একইভাবে কোনাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিওন ইয়েমেনে সৌদি বিমান হামলার বিষয়ে তদন্ত দাবি করেছেন। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ইয়েমেনে জড়িত সব পক্ষকে সংঘাত বন্ধ করতে হবে। এ জন্য সবাইকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলাও পরামর্শ দিয়েছেন তিনি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০