ইমরান খান ও তাহিরুল কাদরিকে আটকের নির্দেশ
https://parstoday.ir/bn/news/world-i23602-ইমরান_খান_ও_তাহিরুল_কাদরিকে_আটকের_নির্দেশ
পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ও পাকিস্তান আওয়ামী তেহরিকের প্রধান ড. তাহিরুল কাদরিসহ ৭০ জনকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে দেশটির সন্ত্রাস-বিরোধী একটি আদালত। তাদের বিরুদ্ধে পাকিস্তান টেলিভিশন সদরদপ্তরে হামলা চালানোর অভিযোগ রয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২১, ২০১৬ ১৪:৪৬ Asia/Dhaka
  • ইমরান খান ও ড. তাহিরুল কাদরি
    ইমরান খান ও ড. তাহিরুল কাদরি

পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ও পাকিস্তান আওয়ামী তেহরিকের প্রধান ড. তাহিরুল কাদরিসহ ৭০ জনকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে দেশটির সন্ত্রাস-বিরোধী একটি আদালত। তাদের বিরুদ্ধে পাকিস্তান টেলিভিশন সদরদপ্তরে হামলা চালানোর অভিযোগ রয়েছে।

সন্ত্রাস-বিরোধী আদালতের বিচারক সাইয়্যেদ কাউসার আব্বাস জাঈদি আগামী ১৭ নভেম্বরের মধ্যে ইমরান ও তাহিরসহ সন্দেহভাজন ৭০ ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। তবে এরইমধ্যে ছয় ব্যক্তি আদালতে হাজির হয়েছেন এবং তাদেরকে আর ব্যক্তিগত হাজিরা দিতে হবে না বলে আদালত জানিয়েছে।

২০১৪ সালের পহেলা সেপ্টেম্বর ইসলামাবাদে ইমরান খান ও তাহিরুল কাদরির নেতৃত্বে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের এক পর্যায়ে পিটিভি’র সদরদপ্তর ঘেরাও করা হয়। তখন পাকিস্তান বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছিল। সে সময় দেশটিতে সেনা অভ্যুত্থান হতে পারে বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। আাগমী ২ নভেম্বর ইমরান খান আবার ইসলামাবাদ অচল করার কর্মসূচি দিয়েছেন। তার আগে সন্ত্রাস-বিরোধী আদালত তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১