‘এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম’
https://parstoday.ir/bn/news/world-i23680-এক_সপ্তাহের_মধ্যে_ঘোষণা_করা_হবে_পাকিস্তানের_নতুন_সেনাপ্রধানের_নাম’
পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। অবশ্য কে দেশটির নতুন সেনাপ্রধান হবেন তা এখনো নিশ্চিত করা হয় নি বলে জানিয়েছেন দেশটির রাজধানী প্রশাসন বিষয়ক প্রতিমন্ত্রী তারিক ফজল চৌধুরী।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২২, ২০১৬ ১২:৫০ Asia/Dhaka
  • ‘এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম’

পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। অবশ্য কে দেশটির নতুন সেনাপ্রধান হবেন তা এখনো নিশ্চিত করা হয় নি বলে জানিয়েছেন দেশটির রাজধানী প্রশাসন বিষয়ক প্রতিমন্ত্রী তারিক ফজল চৌধুরী।

ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-এন’র নেতা দানিয়েল আজিজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তারিক ফজল বলেন, পাকিস্তানের নতুন সেনাপ্রধান কে হবেন তা এখনো ঠিক করা হয় নি তবে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হবে।

পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের আগামী মাসে অবসরে যাওয়ার কথা রয়েছে। চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করবেন না বলে এর আগে ঘোষণা করেছেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২২