‘অচল’ কর্মসূচি থেকে পিছু হটলেন ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i24535-অচল’_কর্মসূচি_থেকে_পিছু_হটলেন_ইমরান_খান
পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের নেতা ইমরান খান তার ইসলামাবাদ ‘অচল’ কর্মসূচি থেকে পিছু হটেছেন। তিনি বলেছেন, আগামীকাল তিনি ‘ধন্যবাদ জ্ঞাপন’ কর্মসূচি পালন করবেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ০১, ২০১৬ ১৫:৩১ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন ইমরান খান
    বক্তব্য রাখছেন ইমরান খান

পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের নেতা ইমরান খান তার ইসলামাবাদ ‘অচল’ কর্মসূচি থেকে পিছু হটেছেন। তিনি বলেছেন, আগামীকাল তিনি ‘ধন্যবাদ জ্ঞাপন’ কর্মসূচি পালন করবেন।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছে যে, পানামাগেট কেলংকারির বিষয়ে নওয়াজ শরীফের বিরুদ্ধে মামলা করা যাবে। এরপর ইমরান খান ইসলামাবাদ অচল কর্মসূচি থেকে সরে যান এবং এখন তিনি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি পালন করবেন।

পানামাগেট কেলেংকারিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বিরোধীদলগুলো বিশেষ করে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই’র চাপের মুখে রয়েছেন। নওয়াজের কথিত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেই ইমরান খান ইসলামাবাদ অচল কর্মসূচি দিয়েছিলেন।

এ প্রসঙ্গে ইমরান খান তার বানি গালার বাড়িতে আজ (মঙ্গলবার) সাংবাদিকদের বলেন, “সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা আগামীকাল ইসলামবাদের প্যারেড গ্রাউন্ডে ধন্যবাদ দিবস পালন করব। তিনি বলেন, নওয়াজ শরীফের পদত্যাগ অথবা পানামাগেট নিয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা পরিচালনা- এ দুটি শর্তের যেকোনো একটি পূরণ হলে তিনি ইসলামাবাদ অচল কর্মসূচি বাতিল করবেন। সুপ্রিম কোর্ট এখন নওয়াজের বিরুদ্ধে মামলার সুযোগ দেয়ায় তিনি কর্মসূচি স্থগিত করছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১