গোয়াদার : দ্রুতগতির রণতরী কিনছে পাকিস্তান, মোতায়েন হচ্ছে চীনা যুদ্ধজাহাজ
https://parstoday.ir/bn/news/world-i26659-গোয়াদার_দ্রুতগতির_রণতরী_কিনছে_পাকিস্তান_মোতায়েন_হচ্ছে_চীনা_যুদ্ধজাহাজ
পাকিস্তান নৌবাহিনী দ্রুতগতির রণতরী কেনার কথা ভাবছে। গোয়াদার বন্দরের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ স্কোয়াড্রনের জন্য এ সব যুদ্ধজাহাজ চীন এবং তুরস্ক থেকে কেনার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৫, ২০১৬ ০৮:১০ Asia/Dhaka
  • গোয়াদার : দ্রুতগতির রণতরী কিনছে পাকিস্তান, মোতায়েন হচ্ছে চীনা যুদ্ধজাহাজ

পাকিস্তান নৌবাহিনী দ্রুতগতির রণতরী কেনার কথা ভাবছে। গোয়াদার বন্দরের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ স্কোয়াড্রনের জন্য এ সব যুদ্ধজাহাজ চীন এবং তুরস্ক থেকে কেনার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

পাকিস্তানের বন্দর নগরী করাচিতে চলমান প্রতিরক্ষা মেলা ‘আইডিয়াস ২০১৬’র অবকাশে এ কথা জানিয়েছেন পাক নৌবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। চার থেকে ছয়টি যুদ্বজাহাজ নিয়ে একটি স্কোয়াড্রন গঠন করা হবে বলেও জানান তিনি।

গোয়াদার বন্দরের নিরাপত্তায় দু’টি রণতরী মোতায়েন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বন্দর চালু হওয়ায় পাক নৌবাহিনীর ভূমিকা বেড়েছে। দ্রুতগতির রণতরী অবিলম্বে প্রয়োজন হয়ে উঠেছে বিবেচনায় নিয়েই নতুন যুদ্ধজাহাজ দ্রুত কেনা হবে।

এ ছাড়া, পাকিস্তানের সঙ্গে সমম্বয়ের ভিত্তিতে গোয়াদার বন্দরের নিরাপত্তায় চীনা নৌবাহিনীর জাহাজও মোতায়েন করা হবে।#

পার্সটুডে/মূসা রেজা/২৫