বন্দুকধারীর হামলায় তুরস্কে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত নিহত
-
মাটিতে পড়ে আছেন রুশ রাষ্ট্রদূত পাশে বন্দুকধারীর আস্ফালন
তুরস্কে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রি কারলোভ (৬২) এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন। তুর্কি রাজধানী আঙ্কারায় রুশ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় আজ(সোমবার) এ হামলা চালানো হয়।
রাষ্ট্রদূত নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর হামলায় রাষ্ট্রদূত ছাড়াও আরো তিন ব্যক্তি আহত হয়েছিলেন। আহত রাষ্ট্রদূতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।পুলিশের গুলিতে আততায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি এনটিভি এবং সিএনএন-তুর্ক টেলিভিশন।
রাষ্ট্রদূত কারলোভ কয়েক মিনিট ভাষণ দেয়ার পর স্যুট টাই পরিচিত বন্দুকধারী গুলি চালায়। আততায়ী অন্তত আট দফাগুলি চালিয়েছে বলে দর্শক সারিতে থাকা এপি’র এক আলোকচিত্রী জানিয়েছেন। আততায়ীকে রুশ ভাষায় কিছু বলতে শোনা গেছে এবং প্রদর্শনীর বেশ কয়েকটি ছবিও ভাঙচুর করেছে।
রাষ্ট্রদূতের দেহ মাটিতে পড়ে আছে এবং বন্দুকধারী তার পাশে দাঁড়িয়ে আস্ফালন করছে এমন ছবি সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯