রুশ রাষ্ট্রদূতকে হত্যা করেছে তুর্কি পুলিশের কর্মকর্তা
-
২২ বছর বয়সী সাদা পোশাকের পুলিশ কর্মকর্তা মেহভলুত মেরাত আলতিনতাস
তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রি কারলোভকে হত্যাকারী দেশটির দাঙ্গা বিরোধী পুলিশ বাহিনীর কর্মকর্তা ছিলেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য প্রকাশ করেছেন।
গতকাল রাজধানী আঙ্কারায় একটি আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময়ে ৬২ বছর বয়সী কারলোভকে গুলি করে হত্যা করা হয়। পরে পুলিশের গুলিতে নিহত হয় ২২ বছর বয়সী সাদা পোশাকের পুলিশ কর্মকর্তা মেহভলুত মেরাত আলতিনতাস।
গত আড়াই বছর ধরে আঙ্কারার দাঙ্গা বিরোধী পুলিশ বাহিনীতে সাদা পোশাকের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছে আলতিনতাস। ঘটনার সময়ে আলতিনতাস অফ ডিউটিতে ছিলেন। নিজের পুলিশি পরিচয় পত্র ব্যবহার করে ওই অনুষ্ঠানে ঢুকতে পেরেছিল সে।
তুর্কি কর্মকর্তারা বলেছেন, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর আলতিনতাসের মাবাবা, বোন এবং রুমমেটকে আটক করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। এজিয়ান উপকূলীয় শহর সোকি থেকে তার মাবাবা এবং বোনকে আটক করা হয়।
তুর্কি সংবাদ মাধ্যম বলছে, অল্প বয়স থেকেই আলতিনতাস দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের নেতৃত্বাধীন একেপি পার্টির সক্রিয় কর্মী ছিল। আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আন নুসরা ফ্রন্টের সঙ্গে তার যোগসাজশ ছিল বলেও খবর প্রকাশিত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২০