রুশ রাষ্ট্রদূত হত্যাকাণ্ড সংক্রান্ত খবর প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i28804-রুশ_রাষ্ট্রদূত_হত্যাকাণ্ড_সংক্রান্ত_খবর_প্রচারে_নিষেধাজ্ঞা_আরোপ_করেছে_তুরস্ক
তুরস্ক সরকার রাশিয়ার রাষ্ট্রদূত হত্যাকাণ্ড সংক্রান্ত খবর প্রকাশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে এ হত্যাকাণ্ড সম্পর্কে কর্তৃপক্ষের দেয়া খবর, ভাষ্য বা ছবির বাইরে অন্য কোনো কিছু প্রচার করা যাবে না বলে নির্দেশ দেয়া হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৬ ১৭:৩৯ Asia/Dhaka
  • রুশ রাষ্ট্রদূত হত্যাকাণ্ড সংক্রান্ত খবর প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক

তুরস্ক সরকার রাশিয়ার রাষ্ট্রদূত হত্যাকাণ্ড সংক্রান্ত খবর প্রকাশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে এ হত্যাকাণ্ড সম্পর্কে কর্তৃপক্ষের দেয়া খবর, ভাষ্য বা ছবির বাইরে অন্য কোনো কিছু প্রচার করা যাবে না বলে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার রাজধানী আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভকে গুলি করে হত্যা করা হয়। ঘাতক তুরস্কের দাঙ্গা পুলিশের কর্মকর্তা ছিলেন এবং পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। 

অবশ্য তুরস্কের সরকারপন্থি সংবাদ মাধ্যমগুলো এখনো এ হত্যাকাণ্ড সংক্রান্ত নিজস্ব মতামত প্রচার করছে। তুরস্কের সরকারপন্থি দৈনিক সাবানের খবরে দাবি করা হয়েছে, ২২ বছর বয়সি ঘাতক পুলিশ কর্মকর্তার সঙ্গে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত ফতেহউল্লাহ গুলেনের নেতৃত্বাধীন আন্দোলনের যোগসাজশ ছিল।

দেশটিতে গত জুলাই মাসের অভ্যুত্থান প্রচেষ্টার পেছনে গুলেন জড়িত ছিলেন বলে দাবি করছে আঙ্কারা সরকার।#

পার্সটুডে/মূসা রেজা/২১