রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর দাম পড়ল ডলারের
মার্কিন ডলারের মূল্য গত কয়েক সপ্তাহ চাঙ্গা থাকার পর আবার শূন্য দশমিক ৫ শতাংশ কমে গেছে। ‘ব্লুমবার্গ ডলার সূচক’ এ তথ্য দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের পর ডলারের মূল্য বিপর্যয় ঘটে।
গত কয়েক সপ্তাহ তেজি বাজারের কারণে ডলার যে লাভজনক অবস্থানে ছিল মূল্যপতনের মধ্যদিয়ে তা নস্যাৎ হয়ে গেছে। এছাড়া, মার্কিন স্টক মার্কেটেও দরপতনের হাওয়া বইছে। তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে মার্কিন শেয়ার বাজারের দর। এদিকে, চলতি মাসের ১৩ তারিখের পর এই প্রথম মার্কিন ট্রেজারি বন্ডের দামও পড়ে গেছে।
ডিসেম্বরের গোড়ার দিকে বাজারে ডলারের কয়েক দফা দাম বেড়েছিল। ফলে মার্কিন শেয়ার বাজারের দরও বেড়েছিল রেকর্ড পরিমাণ।
এদিকে, চীনের মুদ্রা ইউয়ান এবং ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর দামও কমেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৩০