দ. চীন সাগরে মহড়া চালিয়েছে বিমানবাহী রণতরী: নিশ্চিত করল বেইজিং
চীনের বিমানবাহী রণতরী প্রথমবারের মতো দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে বলে নিশ্চিত করেছে বেইজিং। দেশটি বলেছে, মহড়ায় অন্যান্য চীনা রণতরী এবং জঙ্গি বিমান অংশ নিয়েছে।
এ মহড়ার মধ্য দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের উত্তেজনা আরো এক ধাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়া চলাকালে বিমানবাহী রণতরী লিয়াওনিং থেকে কয়েকটি জে-১৫ যুদ্ধবিমান ওঠা-নামা করেছে।
এর আগে তাইওয়ান বলেছিল, বিমানবাহিনী রণতরী লিয়াওনিংসহ ছয় যুদ্ধজাহাজ দেশটির দক্ষিণাঞ্চল দিয়ে অতিক্রম করেছে। চীনা নৌবহরের ওপর নজরদারির জন্য জঙ্গিবিমান পাঠিয়েছিল তাইওয়ান। অবশ্য তাইওয়ানের বক্তব্য প্রকাশের কয়েকদিন পর ওই এলাকা দিয়ে বিমানবাহী রণতরী অতিক্রমের কথা স্বীকার করল চীন।
দক্ষিণ চীন সাগরের মহড়াকে নিয়মিত অনুশীলন বলে দাবি করেছে বেইজিং। কিন্তু এ তৎপরতা বেইজিং ও তাইপের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। #
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৩