সিরিয় পরিস্থিতির অবনতি ঘটিয়েছে মার্কিন জোট: রুশ প্রতিরক্ষামন্ত্রী
-
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন জোট কোনো ইতিবাচক অবদান তো রাখেই বরং উল্টো আরব দেশটির পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।
রাজধানী মস্কোয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে আজ (মঙ্গলবার) এ কথা বলেছেন তিনি। শোইগু বলেন, সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে মূল লক্ষ্য অর্জন করেছে রাশিয়া।
এছাড়া, সিরিয়া অভিযানে রাশিয়াকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহযোগিতা নিয়েও কথা বলেন তিনি। শোইগু বলেন, তারা যে সহায়তা করেছে তাকে শূণ্যও বলা যাবে না বরং তা শূণ্যের নিচে ছিল। আমেরিকা যে কোনো সহায়তা করেছে তা বাস্তবে রাশিয়া বুঝতেই পারে নি বলে উল্লেখ করেন তিনি।
সিরিয়া এবং ইরাকে দায়েশ-বিরোধী লড়াইয়ে ওয়াশিংটনের প্রতি রাশিয়া কার্যত শূণ্য পর্যায়ে সমর্থন দিয়েছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার দাবি করার দু’দিন পর এ বক্তব্য দিলেন শোইগু।#
পার্সটুডে/মূসা রেজা/১০