সিরিয়ায় নিজ নৌ এবং বিমান ঘাঁটিগুলোর উন্নয়ন করবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i31078-সিরিয়ায়_নিজ_নৌ_এবং_বিমান_ঘাঁটিগুলোর_উন্নয়ন_করবে_রাশিয়া
সিরিয়ায় নিজ নৌ এবং বিমান ঘাঁটিগুলোর উন্নয়ন করতে চাইছে রাশিয়া। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৭ ২২:২৫ Asia/Dhaka
  • সিরিয়ায় নিজ নৌ এবং বিমান ঘাঁটিগুলোর উন্নয়ন করবে রাশিয়া

সিরিয়ায় নিজ নৌ এবং বিমান ঘাঁটিগুলোর উন্নয়ন করতে চাইছে রাশিয়া। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স আজ (রোববার) এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়ার হেমেইমিম বিমান ঘাঁটির দ্বিতীয় রানওয়ে মেরামত শুরু করবে মস্কো।

সিরিয়ার অভ্যন্তরে রাশিয়ার স্থায়ী ঘাঁটি হেমেইমিমে রয়েছে। ঘাঁটিটি বাশার আল-আসাদ আন্তর্জাতিক বিমান ঘাঁটির কাছে অবস্থিত। এ ঘাঁটিতে কয়েক ডজন রুশ যুদ্ধবিমান রয়েছে। গোটা সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে এসব বিমান ব্যবহৃত হয়।

ইন্টারফ্যাক্সের খবরে আরো বলা হয়েছে, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম বন্দর তারতুসে রুশ নৌ ঘাঁটি রয়েছে। ক্রুজারের মতো বড় যুদ্ধজাহাজ যেন ভিড়তে পারে সে লক্ষ্যে এ ঘাঁটিরও উন্নয়ন করার পরিকল্পনা নিয়েছে রাশিয়া। ১৯৭৭ সাল থেকে এ ঘাঁটি ব্যবহার করছে রাশিয়া।#  

পার্সটুডে/মূসা রেজা/১৫