পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল
জানুয়ারি ২৪, ২০১৭ ১৫:৩৩ Asia/Dhaka
পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্র বা এসএসএম আবাবিলের প্রথম পরীক্ষা চালিয়েছে। পাক সামরিক বাাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর আজ (মঙ্গলবার) এ কথা জানিয়েছে।
পরীক্ষা সফল হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ২,২০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির একাধিক ওয়ারহেড বা বোমা ফেলার সক্ষমতা আছে। সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানোর পাশাপাশি এ ক্ষেপণাস্ত্র শত্রুর রাডারকে পরাস্ত করতে পারে।
সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য বাবর-৩ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শেষ করার মাত্র দু’সপ্তাহের মধ্যে আবাবিলের পরীক্ষা চালাল পাকিস্তান।#
পার্সটুডে/মূসা রেজা/২৪
ট্যাগ