আমেরিকা, চীন, রাশিয়াসহ ৩৬ দেশকে নিয়ে নৌ মহড়া শুরু করেছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i32765-আমেরিকা_চীন_রাশিয়াসহ_৩৬_দেশকে_নিয়ে_নৌ_মহড়া_শুরু_করেছে_পাকিস্তান
আমেরিকা, চীন এবং রাশিয়াসহ ৩৬টি দেশকে নিয়ে আমান-১৭ নামের নৌ মহড়া শুরু করেছে পাকিস্তান। এ নিয়ে চতুর্থবার দেশটি এ ধরনের নৌ মহড়ার আয়োজন করল। ২০০৭ সাল থেকে প্রতি এক বছর পর এ রকম নৌমহড়ার আয়োজন করছে পাকিস্তান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ০৫:৪৩ Asia/Dhaka
  • নৌ মহড়ার অংশবিশেষ
    নৌ মহড়ার অংশবিশেষ

আমেরিকা, চীন এবং রাশিয়াসহ ৩৬টি দেশকে নিয়ে আমান-১৭ নামের নৌ মহড়া শুরু করেছে পাকিস্তান। এ নিয়ে চতুর্থবার দেশটি এ ধরনের নৌ মহড়ার আয়োজন করল। ২০০৭ সাল থেকে প্রতি এক বছর পর এ রকম নৌমহড়ার আয়োজন করছে পাকিস্তান।

অংশগ্রহণকারী নয়টি দেশের যুদ্ধজাহাজ, বিমান ও বিশেষ বাহিনী নৌমহড়ায় অংশ নেবে। দেশগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, চীন, ইন্দোনেশিয়া, তুরস্ক, শ্রীলংকা, ব্রিটেন, আমেরিকা, জাপান এবং রাশিয়া। এ মহড়ায় রাশিয়া এই প্রথমবারের মতো অংশ নিচ্ছে। এছাড়া, শ্রীলঙ্কার নৌবাহিনীর প্রধান মহড়ায় অংশ নেয়ার জন্য পাকিস্তানে উপস্থিত হয়েছেন।

পাকিস্তানের বন্দরনগরী করাচির ডকইয়ার্ডে গতকাল (শুক্রবার) সকালে এ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এ অঞ্চলে মানব ও মাদক পাচার এবং সন্ত্রাসবাদ প্রতিরোধের লক্ষ্য নিয়ে বিশাল এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।

পাঁচদিনব্যাপী এ মহড়া চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এবং সমাপনী অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ উপস্থিত থাকবেন।#

পার্সটুডে/মূসা রেজা/১১