মার্কিন কোনো প্রতিনিধি বা কংগ্রেস সদস্যকে স্বাগত জানাবে না পাক সিনেট
https://parstoday.ir/bn/news/world-i32823-মার্কিন_কোনো_প্রতিনিধি_বা_কংগ্রেস_সদস্যকে_স্বাগত_জানাবে_না_পাক_সিনেট
মার্কিন কোনো প্রতিনিধি, কংগ্রেস সদস্য বা কূটনীতিবিদকে পাকিস্তান সিনেট স্বাগত জানাবে না। পাক সংসদের উচ্চকক্ষ সিনেটের উপ চেয়ারম্যান মাওলানা গাফুর হায়দারিকে মার্কিন দূতাবাস ভিসা দিতে বিলম্ব করায় এ নির্দেশ দেয়া হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ০৫:২২ Asia/Dhaka
  • মার্কিন কোনো প্রতিনিধি বা কংগ্রেস সদস্যকে স্বাগত জানাবে না পাক সিনেট

মার্কিন কোনো প্রতিনিধি, কংগ্রেস সদস্য বা কূটনীতিবিদকে পাকিস্তান সিনেট স্বাগত জানাবে না। পাক সংসদের উচ্চকক্ষ সিনেটের উপ চেয়ারম্যান মাওলানা গাফুর হায়দারিকে মার্কিন দূতাবাস ভিসা দিতে বিলম্ব করায় এ নির্দেশ দেয়া হয়েছে।

পাক সিনেটের চেয়ারম্যান রেজা রাব্বানি এ নির্দেশ দিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আন্তসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ’র চলতি মাসের ১৩ থেকে ১৪ তারিখে অনুষ্ঠিত বৈঠকে সিনেটর হায়দারির নেতৃত্বে পাক প্রতিনিধি দলের যোগ দেয়ার কথা ছিল।

ভিসা বিলম্বের কারণে সে বৈঠকে যোগ দিতে পারেন নি মাওলানা হায়দারি। পরে পাক সিনেটের চেয়ারম্যানের নির্দেশে সে সফর বাতিল করেন মাওলানা হায়দারি। এর পরিপ্রেক্ষিতে মার্কিন কোনো প্রতিনিধি, কংগ্রেস সদস্য বা কূটনীতিবিদকে পাকিস্তান সিনেট স্বাগত জানাবে না বলে নির্দেশ দেন রেজা রাব্বানি।#

পার্সটুডে/মূসা রেজা/১২