ইসরাইলের ভূমি দখল প্রক্রিয়া যুদ্ধ বাধাতে পারে: জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i33106-ইসরাইলের_ভূমি_দখল_প্রক্রিয়া_যুদ্ধ_বাধাতে_পারে_জার্মানি
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের ভূমি দখল প্রক্রিয়া যুদ্ধের সূচনা করতে পারে। অধিকৃত ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি স্থাপনরে বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ১২:২২ Asia/Dhaka
  • ইসরাইলের ভূমি দখল প্রক্রিয়া যুদ্ধ বাধাতে পারে: জার্মানি

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের ভূমি দখল প্রক্রিয়া যুদ্ধের সূচনা করতে পারে। অধিকৃত ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি স্থাপনরে বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেন তিনি।

জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন,অধিকৃত ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের অসংখ্য অবৈধ বসতি স্থাপনের প্রক্রিয়ায় উদ্বেগে রয়েছে জার্মানি। এতে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান অসম্ভব হয়ে দাঁড়াবে এবং মধ্যপ্রাচ্যে সংঘাতসহ যুদ্ধের ঝুঁকি বাড়বে।

ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান নিয়ে আমেরিকা আর এগিয়ে যাবে না বলে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বক্তব্য দেয়ার পরই এ কথা বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/মূসা রেজা/১৭