সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার পাশে দাঁড়াবে মিশর: জেনারেল সিসি
-
সংবাদ সম্মেলনে জেনারেল সিসি (বামে) এবং অ্যাঙ্গেলা মার্কেল
সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সিরিয়ার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি। তিনি বলেছেন, তার দেশ ঐক্যবদ্ধ সিরিয়া দেখতে চায় এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতার ফলে গত ছয় বছর ধরে দামেস্ক যে ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে রাজনৈতিক উপায়ে তার সমাধান দেখতে চায় কায়রো।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) কায়রোয় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এ সময় সিসি সিরিয়া ইস্যুতে মিশরের অবস্থান তুলে ধরে বলেন, “সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধান এবং পুনর্গঠন চাই আমরা। আমরা সিরিয়ার জনগণকে সন্ত্রাসীদের মুখে ছেড়ে দিতে চাই না।”
মধ্যপ্রাচ্যে সন্ত্রসাবাদে মদদ দেয়ার বিরুদ্ধে সুস্পষ্ট এবং দৃঢ় অবস্থান নেয়ার জন্য মিশরের প্রেসিডেন্ট অ্যাঙ্গেলার প্রতি আহ্বান জানান। এর আগে, গত অক্টোবর মাসে সিরিয়া সরকার এ অঞ্চলে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সমর্থন দেয়ার জন্য মিশরের প্রতি আহ্বান জানায়। সে সময় সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে মিশরের কয়েকজন কর্মকর্তার বৈঠকও হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩