এরদোগানকে জার্মানি: ‘নাজি তকমা’ সহ্য করা হবে না
https://parstoday.ir/bn/news/world-i34240-এরদোগানকে_জার্মানি_নাজি_তকমা’_সহ্য_করা_হবে_না
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আধুনিক জার্মানিকে নাজি জার্মানির সঙ্গে তুলনা করলে তা মোটেই সহ্য করা হবে না। এ ধরনের বক্তব্য দেয়া থেকে তিনি তুর্কি কর্মকর্তাদের বিরত থাকার আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০১৭ ২২:৩৮ Asia/Dhaka
  • জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
    জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আধুনিক জার্মানিকে নাজি জার্মানির সঙ্গে তুলনা করলে তা মোটেই সহ্য করা হবে না। এ ধরনের বক্তব্য দেয়া থেকে তিনি তুর্কি কর্মকর্তাদের বিরত থাকার আহ্বান জানান।

সম্প্রতি, কয়েকটি ইস্যুতে তুরস্ক ও জার্মানির মধ্যে উত্তেজনা বেড়েছে। চলতি সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, জার্মানিতে এখনো নাৎসীবাদের চর্চা রয়েছে। তার এ বক্তব্যের পর জার্মান চ্যান্সেলর বৃহস্পতিবার প্রতিবাদ জানিয়ে তুরস্ককে সতর্ক করলেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে আরো বেশি ক্ষমতা দেয়ার জন্য অনুষ্ঠেয় গণভোটের সমর্থনে পূর্ব নির্ধারিত সমাবেশের অনুমতি বাতিল করে দেয় জার্মান সরকার। এরপর এরদোগান জার্মানিকে নাৎসীবাদী বলে অভিহিত করেন।

জার্মান সংসদের নিম্নকক্ষ বান্ডেসটাগে মার্কেল বলেন, এরদোগানের মন্তব্য দুঃখজনক এবং এটা সহ্য করা হবে না। নাজি জার্মানির সঙ্গে তুলনা করা সবসময় দুঃখজনক; আংকারার পক্ষ থেকে এ ধরনের তুলনা অবশ্যই বন্ধ করতে হবে। তুর্কি কর্মকর্তারা জার্মানির সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও অন্যান্য ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিবেচনা করছেন না বলেও তিনি অভিযোগ করেন।#        

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯