সিরিয়ার হামলায় রুশ-মার্কিন সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i35788-সিরিয়ার_হামলায়_রুশ_মার্কিন_সম্পর্ক_মারাত্মক_ক্ষতিগ্রস্ত_হবে_পুতিন
ক্রেমলিন বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার একটি বিমান ঘাঁটির ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন। এতে রুশ-মার্কিন সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৭, ২০১৭ ০৮:৪০ Asia/Dhaka
  • সিরিয়ার হামলায় রুশ-মার্কিন সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে: পুতিন

ক্রেমলিন বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার একটি বিমান ঘাঁটির ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন। এতে রুশ-মার্কিন সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন তিনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ আজ (শুক্রবার) এসব কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন এ হামলাকে সার্বভৌম দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে দেখছে বলেও জানান তিনি। পুতিন মনে করেন মিথ্যা অজুহাতে এ হামলা চালানো হয়েছে।

ইরাকের মসুলে মার্কিন হামলায় নিরীহ বেসামরিক হতাহতের ঘটনা থেকে দৃষ্টি ফেরানোর ঘৃণ্য চেষ্টায়  এ হামলা করা হয়েছে বলে জানান তিনি।

পেসকোভ আরো বলেন, সিরিয়ার কাছে কোনো রাসায়নিক অস্ত্র আছে বলে রাশিয়া মনে করে না। এ ছাড়া, মার্কিন হামলার মধ্য দিয়ে সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মস্কো মনে করছে।#

পার্সটুডে/মূসা রেজা/৭