সিরিয়ায় আজ পৌঁছাবে রুশ ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ
রাশিয়া ক্ষেপণাস্ত্রবাহী একটি ফ্রিগেট ভূমধ্যসাগরের উপকূলে সিরিয়ার বন্দর নগরী তারতুস পাঠিয়েছে। দেশটির ওপর গতকালের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর এটিকে পাঠানো হয়েছে।
মস্কোর সামরিক এবং কূটনৈতিক বিষয়ে অবহিত একটি সূত্র রাশিয়ার তাস সংবাদ সংস্থাকে এ খবর দিয়েছে। অ্যাডমিরাল গ্রিগোরোভিচ নামের কৃষ্ণ সাগরের বহরের রুশ ফ্রিগেট আজ(শনিবার) ভূমধ্যসাগরে পৌঁছাবে বলে কথা রয়েছে।
সূত্রটি বলেছে, রুশ যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র কালিবার রয়েছে এবং এটি তারতুস বন্দরে যাবে। চার হাজার টনের যুদ্ধজাহাজটি সিরিয়া উপকূলে কতদিন থাকবে তা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করা হয়। তবে যে কোনো পরিস্থিতিতে এটি এক মাসের বেশি সময় সেখানে থাকবে বলে জানানো হয়েছে।
কৃষ্ণ সাগরে তুর্কি জাহাজের সঙ্গে যৌথ নৌমহড়ায় অংশ নেয়ার পর একে ভূমধ্যসাগরে মোতায়েন করা হলো।#
পার্সটুডে/মূসা রেজা/৮