জার্মানির দ্বিমুখী নীতি: অস্ত্র নিন কিন্তু ব্যবহার করবেন না!
https://parstoday.ir/bn/news/world-i37136-জার্মানির_দ্বিমুখী_নীতি_অস্ত্র_নিন_কিন্তু_ব্যবহার_করবেন_না!
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ইয়েমেনে সামরিক আগ্রাসন বন্ধ করার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন। রিয়াদের কাছে যখন তার দেশ অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে তখন এ আহ্বান জানালেন মার্কেল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০১, ২০১৭ ০৭:১৫ Asia/Dhaka
  • রোববার জেদ্দা বিমানবন্দরে মার্কেলকে স্বাগত জানান সৌদি রাজা আব্দুল্লাহ
    রোববার জেদ্দা বিমানবন্দরে মার্কেলকে স্বাগত জানান সৌদি রাজা আব্দুল্লাহ

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ইয়েমেনে সামরিক আগ্রাসন বন্ধ করার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন। রিয়াদের কাছে যখন তার দেশ অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে তখন এ আহ্বান জানালেন মার্কেল।

তিনি বলেন, ইয়েমেন সংঘাতের সামরিক সমাধান নেই এবং জাতিসংঘের পক্ষ থেকে নেয়া কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি বার্লিনের আস্থা আছে। রোববার সৌদি বন্দরনগরী জেদ্দা সফরকালে এ সব কথা বলেন মার্কেল।

ইয়েমেনে চরম মানবিক পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে জার্মান চ্যান্সেলর বলেন, এ পরিস্থিতি পাল্টে দিতে পদক্ষেপ নেয়া উচিত।

তিনি এমন সময় এসব কথা বললেন যখন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রয়কারী অন্যতম প্রধান দেশ জার্মানি। ইয়েমেনে আগ্রাসন চলতে থাকার একই সময়ে গত বছর রিয়াদের কাছে  প্রায় ৫০ কোটি ইউরোর অস্ত্র বিক্রি করেছে বার্লিন। পাশাপাশি ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের অন্যতম সহযোগী সংযুক্ত আরব আমিরাতের কাছেও কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে জার্মানি।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১