‘মার্কিন দূতাবাস জেরুজালেমে সরানোর কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প’
https://parstoday.ir/bn/news/world-i37260-মার্কিন_দূতাবাস_জেরুজালেমে_সরানোর_কথা_গুরুত্বের_সঙ্গে_ভাবছেন_ট্রাম্প’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের আমেরিকার দূতাবাস অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে সরিয়ে নেয়ার কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ কথা জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৩, ২০১৭ ০৮:২৫ Asia/Dhaka
  • ‘মার্কিন দূতাবাস জেরুজালেমে সরানোর কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের আমেরিকার দূতাবাস অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে সরিয়ে নেয়ার কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ কথা জানিয়েছেন।

গতকাল ইহুদিবাদী ইসরাইলের কথিত স্বাধীনতা দিবসে হোয়াইট হাউজে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ট্রাম্প মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার কথা ভাবছেন। অবশ্য এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

পাশাপাশি তিনি আরো বলেন, ফিলিস্তিন এবং ইসরাইল সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগত ভাবে প্রতিশ্রুতিবন্ধ।

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের হোয়াইট হাউজ সফরের মাত্র একদিন আগে এ মন্তব্য করেন তিনি।

নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজয়ী হলে তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে স্থানান্তর করবেন।  এদিকে আমেরিকার দূতাবাস সরিয়ে নেয়ার বিরোধিতা করেছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদেশগুলো।

ওয়াশিংটনের আরব ও ইউরোপীয় মিত্ররা বলছে, এ ধরনের পদক্ষেপে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়বে, কথিত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নস্যাৎ হবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান ক্ষুণ্ণ হবে। এছাড়া, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকরা বিপদের মুখে পড়বে বলেও ট্রাম্পকে সতর্ক করেছে মিত্রদেশগুলো।

এ ধরনের উদ্যোগের কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাসগুলো, তাদের কর্মকর্তা-কর্মচারী ও সেনারা মারাত্মক ঝুঁকির মুখে চলে যাবে। এছাড়া, এর আগে সা্বেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন এবং জর্জ ডাব্লিউ বুশ মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়ার কথা বললেও পরে তারা সে অবস্থান থেকে সরে যান।#

পার্সটুডে/মূসা রেজা/৩