৯/১১’র আইন নস্যাৎ করতে বিপুল অর্থ ঢালছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/world-i37708-৯_১১’র_আইন_নস্যাৎ_করতে_বিপুল_অর্থ_ঢালছে_সৌদি_আরব
আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় জড়িত সৌদি নাগরিকদের বিরুদ্ধে মামলার বিধান রেখে মার্কিন সিনেট কিছুদিন আগে যে আইন পাস করেছে তা বাতিলের জন্য সাবেক সেনা কর্মকর্তাদের পেছনে লাখ লাখ ডলার খরচ করেছে সৌদি আরব। এসব সেনা কর্মকর্তা আমেরিকার সামরিক বাহিনী থেকে অবসরে রয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১১, ২০১৭ ১৪:২৬ Asia/Dhaka
  • রাজা সালমান ও যুবরাজ মোহাম্মাদ বিন সালাম
    রাজা সালমান ও যুবরাজ মোহাম্মাদ বিন সালাম

আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় জড়িত সৌদি নাগরিকদের বিরুদ্ধে মামলার বিধান রেখে মার্কিন সিনেট কিছুদিন আগে যে আইন পাস করেছে তা বাতিলের জন্য সাবেক সেনা কর্মকর্তাদের পেছনে লাখ লাখ ডলার খরচ করেছে সৌদি আরব। এসব সেনা কর্মকর্তা আমেরিকার সামরিক বাহিনী থেকে অবসরে রয়েছেন।

গত সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেস সর্বসম্মতভাবে এ আইন পাস করে। আইনে বলা হয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের জন্য সৌদি আরবের বিরুদ্ধে মামলা করতে পারবে। এর বিপরীতে সৌদি আরব মার্কিন সাবেক সেনা কর্মকর্তাদের পেছনে অর্থ ঢালার পাশাপাশি কংগ্রেস সদস্যদের অনাকাঙ্ক্ষিত পরিণতির হুমকি দিচ্ছে। বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে।

অর্থ পাওয়া কয়েকজন সেনা কর্মকর্তা এপি-কে জানিয়েছেন, সৌদি আরব তাদেরকে লাখ লাখ ডলার দিয়েছে। আইন পাসের মাসখানেকের মধ্যেই সাবেক সেনা কর্মকর্তাদের কয়েকজন লবিং শুরু করেন। তবে কোনো কোনো কর্মকর্তা এর সঙ্গে জড়িত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। #

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১