জার্মানি আমেরিকার জন্য খুবই খারাপ: ডোনাল্ড ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i39058-জার্মানি_আমেরিকার_জন্য_খুবই_খারাপ_ডোনাল্ড_ট্রাম্প
আমেরিকার সঙ্গে বড় ধরনের বাণিজ্য ঘাটতি এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর প্রতি কম অবদানের জন্য জার্মানির প্রতি আবারো ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩০, ২০১৭ ১৫:৪১ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার সঙ্গে বড় ধরনের বাণিজ্য ঘাটতি এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর প্রতি কম অবদানের জন্য জার্মানির প্রতি আবারো ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ (মঙ্গলবার) টু্‌ইট বার্তায় ট্রাম্প বলেন, জার্মানির সাথে আমাদের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে। সেই সাথে ন্যাটো এবং এর সামরিক খাতে দেশটি যে পরিমাণ অর্থ দেয়া উচিত বাস্তবে তার চেয়ে অনেক কম দিচ্ছে। এটা আমেরিকা জন্য গভীর উদ্বেগের এবং এতে পরিবর্তন আনতে হবে।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্লিনে যৌথ সংবাদ সম্মেলন করার কয়েক মিনিট পর ট্রাম্প তার টুইটার একাউন্টে এ  বার্তা দেন। যৌথ সংবাদ সম্মেলনে মার্কেল ভারতকে জার্মানির অত্যন্ত বিশ্বস্ত অংশীদার হিসেবে  আখ্যায়িত করেছেন।

এদিকে জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ আমেরিকা এবং ট্রাম্পের ওপর নির্ভর করতে পারে না বলে  গতকাল (সোমবার) মার্কেল এক বক্তব্যে জানিয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০