উ. কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার মুখে আশ্রয় নেয়ার মহড়া চালাল জাপান
https://parstoday.ir/bn/news/world-i39432-উ._কোরিয়ার_সম্ভাব্য_ক্ষেপণাস্ত্র_হামলার_মুখে_আশ্রয়_নেয়ার_মহড়া_চালাল_জাপান
উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশংকায় জরুরি পরিস্থিতিতে আশ্রয় নেয়ার মহড়া চালিয়েছে জাপান। জাপান সাগরের উপকূলের ছোট শহর আবু-তে এ মহড়া চালানো হয়। মার্কিন দুই রণতরির সঙ্গে দেশটির নৌবাহিনী যখন জাপান সাগরে তিন দিনের সামরিক অনুশীলন চালাচ্ছে তখন বেসামরিক লোকজনের আত্মরক্ষার এ মহড়া চালানো হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৫, ২০১৭ ০৮:৫৮ Asia/Dhaka
  • বিপদ সংকেত শোনার পর আশ্রয় কেন্দ্রের দিকে ছুড়ছে শিশুরা
    বিপদ সংকেত শোনার পর আশ্রয় কেন্দ্রের দিকে ছুড়ছে শিশুরা

উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশংকায় জরুরি পরিস্থিতিতে আশ্রয় নেয়ার মহড়া চালিয়েছে জাপান। জাপান সাগরের উপকূলের ছোট শহর আবু-তে এ মহড়া চালানো হয়। মার্কিন দুই রণতরির সঙ্গে দেশটির নৌবাহিনী যখন জাপান সাগরে তিন দিনের সামরিক অনুশীলন চালাচ্ছে তখন বেসামরিক লোকজনের আত্মরক্ষার এ মহড়া চালানো হলো।

উত্তর কোরিয়া থেকে কোনো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলে তা ১০ মিনিটের মধ্যে জাপানের সীমান্তে ঢোকে। জাপান কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের বলেছে, আসন্ন হামলার বিষয়ে তাদেরকে ১০ মিনিট আগে অবহিত করা হবে। এছাড়া, সশস্ত্র হামলা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কী করে আত্মরক্ষা করতে হবে সে সংক্রান্ত একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।

মহড়া চলাকালে ইয়ামাগুচির পাহাড়ি অঞ্চলে কল্পিত ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতি সৃষ্টি করা হয়। আবু শহরটি ওই এলাকায় অবস্থিত এবং এর লোক সংখ্যা তিন হাজার চারশ’। মহড়ার সময় সাইরেন বাজিয়ে এবং লাউড স্পিকার দিয়ে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে লোকজনকে সতর্ক করা হয়। জাপান সরকার, দমকল বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা যৌথভাবে এ মহড়ার আয়োজন করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/৫