জি-২০ দাঙ্গায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি ২০ লাখ ইউরো
https://parstoday.ir/bn/news/world-i42424-জি_২০_দাঙ্গায়_ক্ষয়ক্ষতির_পরিমাণ_এক_কোটি_২০_লাখ_ইউরো
জার্মানির হামবুর্গ নগরীতে জি-২০ শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে পুলিশ এবং বিক্ষোভকারীদের দাঙ্গায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি ২০ লাখ ইউরোতে গিয়ে ঠেকবে। এ হিসাব দিয়েছে দেশটির বিমা গোষ্ঠী জার্মান ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন বা জিডিভি
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৯, ২০১৭ ১২:২৯ Asia/Dhaka
  • জি-২০ দাঙ্গায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি ২০ লাখ ইউরো

জার্মানির হামবুর্গ নগরীতে জি-২০ শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে পুলিশ এবং বিক্ষোভকারীদের দাঙ্গায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি ২০ লাখ ইউরোতে গিয়ে ঠেকবে। এ হিসাব দিয়েছে দেশটির বিমা গোষ্ঠী জার্মান ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন বা জিডিভি

জিডিভির হিসাবে বলা হয়েছে তিনদিনের অব্যাহত দাঙ্গায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি ২০ লাখ ইউরোতে যেয়ে ঠেকবে। এর মধ্যে কেবল গাড়ির ক্ষয়ক্ষতি বাবদ ৪৬ লাখ ইউরো ধরা হয়েছে।

চলতি মাসের ৭ থেকে ৮ তারিখ পর্যন্ত জি-২০ শীর্ষ সম্মেলন হলেও দাঙ্গা তার আগের দিন থেকেই শুরু হয়েছে। বেশির ভাগ দাঙ্গা শীর্ষ সম্মেলনের প্রথম দিন ঘটলেও এরপর দুই দিন অব্যাহত ছিল দাঙ্গা। দাঙ্গার ভয়াবহতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় গোটা জার্মানি থেকে পুলিশ তলব করতে হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৯