ফিলিস্তিনের সমর্থনে নিউ ইয়র্কে বিশাল বিক্ষোভ শোভাযাত্রা
জুলাই ২৪, ২০১৭ ১৩:৪৩ Asia/Dhaka
ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে শত শত মানুষ নিউ ইয়র্কে বিক্ষোভ শোভাযাত্রা করেছে। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসায় যখন তেল আবিব অবরোধ আরোপ করে রেখেছে এবং প্রতিদিনই অধিকৃত ভূমিতে সহিংসতা বাড়ছে তখন এ বিক্ষোভ করা হলো।
নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে বিক্ষোভ শোভাযাত্রা শুরু হয়ে জাতিসংঘ সদর দফতরের গিয়ে শেষ হয়। বিক্ষোভ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা অধিকৃত ফিলিস্তিনকে ইহুদিবাদ দখল মুক্ত করার আহ্বান জানান। ফিলিস্তিনকে মুক্তি দিন শ্লোগানের পাশাপাশি বিশ্বের মানুষকে ইহুদিবাদী ইসরাইলের পণ্য বর্জনেরও আহ্বানও জানান তারা।
গত কয়েক দিনে ফিলিস্তিনের সমর্থনে জার্মানি, যুক্তরাজ্য, জর্দান, তুরস্ক, মালয়েশিয়া, ইয়েমেন এবং ইরানে বিক্ষোভ করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৪
ট্যাগ