পদত্যাগ করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ
-
নওয়াজ শরীফ
পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কথিত 'পানামাগেইট' কেলেংকারির মামলায় আদালত তাকে আজ (শুক্রবার) অযোগ্য ঘোষণা করার পরপরই তিনি পদত্যাগের ঘোষণা দেন।
আদালত বলেছে, নওয়াজ শরীফ আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার উপযুক্ত নন। পাশাপাশি নওয়াজ শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের তদন্ত করার নির্দেশ দিয়েছে।
নওয়াজ শরীফের কার্যালয় থেকে বলা হয়েছে, আদালতের বিচারিক প্রক্রিয়া নিয়ে মারাত্মক আপত্তি থাকার পরও নওয়াজ শরীফ পদত্যাগ করেছেন।
নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয় আদালতের পক্ষ থেকে। এছাড়া, প্রেসিডেন্ট মামনুন হোসেইনকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী ইসহাক দারের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে আদালত।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮