ইন্দোনেশিয়ায় বাড়ছে ক্ষোভ: মিয়ানমার দূতাবাসে পেট্রোল বোমা হামলা
https://parstoday.ir/bn/news/world-i45219-ইন্দোনেশিয়ায়_বাড়ছে_ক্ষোভ_মিয়ানমার_দূতাবাসে_পেট্রোল_বোমা_হামলা
ইন্দোনেশিয়ার পুলিশ বলেছে, রাজধানী জাকার্তার মিয়ানমার দূতাবাসে পেট্রোল বোমা হামলা করা হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হত্যা ও নির্যাতনের ঘটনায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে ক্ষোভ এবং ঘৃণা বাড়ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৭ ১৯:৩৪ Asia/Dhaka
  • ইন্দোনেশিয়ায় বাড়ছে ক্ষোভ: মিয়ানমার দূতাবাসে পেট্রোল বোমা হামলা

ইন্দোনেশিয়ার পুলিশ বলেছে, রাজধানী জাকার্তার মিয়ানমার দূতাবাসে পেট্রোল বোমা হামলা করা হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হত্যা ও নির্যাতনের ঘটনায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে ক্ষোভ এবং ঘৃণা বাড়ছে।

জাকার্তা পুলিশের মুখপাত্র আরগো ইউওনো বলেছেন, বোমা মারার ঘটনায় কেউ হতাহত হয়নি। একটি ভবনের দ্বিতীয় তলার পেছন দিকে  প্রথমে আগুন দেখতে পান টহলে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা। তিনি দেরি না করেই দূতাবাস প্রহরায় নিযুক্ত পুলিশকে বিষয়টি জানান।

বোমা হামলায় জড়িতদের ধরার চেষ্টা পুলিশ এখন করছে বলে জানান ইউওনো।

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত হত্যা ও নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠতে শুরু করেছেন। এরই মধ্যে জাকার্তার মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন ইন্দোনেশিয়ার সর্বশ্রেণীর মানুষ।

পার্সটুডে/মূসা রেজা/৩