'মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ইরানের নৌবাহিনীর সমন্বয়ের কথাটিই হাস্যকর'
https://parstoday.ir/bn/news/world-i45273-'মার্কিন_যুদ্ধজাহাজের_সঙ্গে_ইরানের_নৌবাহিনীর_সমন্বয়ের_কথাটিই_হাস্যকর'
ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি মার্কিন একটি আহ্বানকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ইরানের নৌবাহিনীর তৎপরতার বিষয়ে আমেরিকা যে সমন্বয়ের আহ্বান জানিয়েছিল তাকে হাস্যকর বলে অভিহিত করেন তিনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ১৪:৪৫ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
    মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি মার্কিন একটি আহ্বানকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ইরানের নৌবাহিনীর তৎপরতার বিষয়ে আমেরিকা যে সমন্বয়ের আহ্বান জানিয়েছিল তাকে হাস্যকর বলে অভিহিত করেন তিনি।

তিনি বলেন, উপকূলীয় বিধি অনুযায়ী পারস্য উপসাগরে ইরানের অধিকার রয়েছে এবং ইরান এ অধিকার বজায় রাখবে। 

জেনারলে বাকেরি বলেন, এটি সত্যিই দুর্ভাগ্যজনক যে, বিশ্বের অপর প্রান্তের একটি দেশ পারস্য উপসাগরে বিশেষ অধিকার দাবি করছে। তিনি আরো বলেন, মার্কিন নৌবাহিনীর সঙ্গে আমেরিকা সমন্বয়ের যে আহ্বান জানিয়েছে তা মাত্রাতিরিক্ত। 

ইরানি চিফস অব স্টাফ বলেন, অন্য দেশের বাহিনী এ অঞ্চলে ইরানের স্বার্থ রক্ষার কোনো দায়িত্ব নেবে না, তাই ইরানের পক্ষ থেকে তাদের সঙ্গে সমন্বয়ও করা হবে না।

তিনি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে সমন্বয়ের কথাটাই হাস্যকর। সন্ত্রাসীরা যদি পারস্য উপসাগরে ইরানের তেল রিগে হামলা করে তাহলে অন্য দেশের বিমানবাহী রণতরী তার জন্য জবাবদিহি করবে কিনা পাল্টা সে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।#   

পার্সটুডে/মূসা রেজা/৫