মিয়ানমারে মুসলিম গণহত্যার বিরুদ্ধে ইতালিতে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i46177-মিয়ানমারে_মুসলিম_গণহত্যার_বিরুদ্ধে_ইতালিতে_বিক্ষোভ
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধদের হত্যাযজ্ঞ ও কঠোর দমন পীড়নের বিরুদ্ধে ইতালির মুসলমানরা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১৬:৫৩ Asia/Dhaka
  • মিয়ানমারে মুসলিম গণহত্যার বিরুদ্ধে ইতালিতে বিক্ষোভ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধদের হত্যাযজ্ঞ ও কঠোর দমন পীড়নের বিরুদ্ধে ইতালির মুসলমানরা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে।

ইতালির শত শত মুসলমান রোম শহরের ওসিলিশন স্কয়ারে সমবেত হয়ে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম এবং সমাজের নিরবতার নিন্দা জানিয়েছেন।

বিক্ষোভ মিছিলে ইতালি ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, মিশর, আফগানিস্তান, ইরাক, মরক্কোর প্রবাসি মুসলমানরা অংশ নেন এবং তারা রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো অব্যাহত হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েন।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারে মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর কঠোর দমন পীড়ন ও পাশবিক নির্যাতনে এ পর্যন্ত ছয় হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন। এছাড়া, সেনাবাহিনীর হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯