প্রমাণ থাকলে ভারত আন্তর্জাতিক আদালতে মামলা করুক: পাক প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i49197-প্রমাণ_থাকলে_ভারত_আন্তর্জাতিক_আদালতে_মামলা_করুক_পাক_প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, জামায়াতুদ দাওয়ার প্রধান হাফিজ সাঈদের বিরুদ্ধে যেসব অভিযোগ করছে ভারত তার সপক্ষে যদি প্রমাণ থাকে তাহলে তাদের উচিত আন্তর্জাতিক আদালতে মামলা করা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৭ ১৫:০৩ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি
    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, জামায়াতুদ দাওয়ার প্রধান হাফিজ সাঈদের বিরুদ্ধে যেসব অভিযোগ করছে ভারত তার সপক্ষে যদি প্রমাণ থাকে তাহলে তাদের উচিত আন্তর্জাতিক আদালতে মামলা করা।

ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকার আব্বাসি এ কথা বলেছেন। তিনি জানান, হাফিজ সাঈদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় লাহোর হাইকোর্ট তাকে মুক্তি দিয়েছে। আইনের ভেতরে থেকেই তাকে মুক্তি দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছে আদালত।

জামায়াতুদ দাওয়া প্রধান হাফিজ সাঈদ

পাক প্রধানমন্ত্রী বলেন, "তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ হাফিজ সাঈদকে মুক্তি দিয়েছে এবং আপনি জানেন যে, দেশে আইন আছে। কিন্তু ভারত তার বিরুদ্ধে অভিযোগের সপক্ষে কোনো তথ্য-প্রমাণ দেই নি; শুধু তারা অভিযোগ করে যাচ্ছে। সেক্ষেত্রে সাঈদের বিচারের জন্য দিল্লি আন্তর্জাতিক আদালতের সহায়তা নিতে পারে।"

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, হাফিজ সাঈদের বিরুদ্ধে নানা তথ্য-প্রমাণ সরবরাহ করেছে ভারত। কিন্তু বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমারকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেন নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১