‌আমেরিকাকে অনুসরণ করে জেরুজালেমে দূতাবাস সরাবে না অস্ট্রেলিয়া
https://parstoday.ir/bn/news/world-i59096-আমেরিকাকে_অনুসরণ_করে_জেরুজালেমে_দূতাবাস_সরাবে_না_অস্ট্রেলিয়া
দখলদার ইসরাইলের তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে না অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এ প্রসঙ্গে বলেছেন, আমেরিকাকে অনুসরণ করে দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০১৮ ১৫:২৯ Asia/Dhaka
  • জুলি বিশপ
    জুলি বিশপ

দখলদার ইসরাইলের তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে না অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এ প্রসঙ্গে বলেছেন, আমেরিকাকে অনুসরণ করে দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

বর্ণবাদী ইসরাইলের পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লিবারেল পার্টির কয়েক জন নেতা দূতাবাস জেরুজালেমে নিয়ে যাওয়ার আহ্বান জানানোর পর এ খবর প্রকাশিত হলো। 

দৈনিক গার্ডিয়ানকে জুলি বিশপ বলেছেন, জেরুজালেমের বিষয়ে আমাদের অবস্থান চূড়ান্ত এবং এর কোনো পরিবর্তন হবে না। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান।

গত ১৪ মে মার্কিন সরকার সব ধরনের আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে তাদের দূতাবাস মুসলিম ভূখণ্ড বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) স্থানান্তর করেছে। সেদিন এর প্রতিবাদে গাজায় যে বিক্ষোভ হয় তাতে ইসরাইলি সেনাদের হামলায় ৬০ জনের বেশি ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬