২৪ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার: আন্তর্জাতিক সংস্থা
https://parstoday.ir/bn/news/world-i63645-২৪_হাজার_রোহিঙ্গাকে_হত্যা_করেছে_মিয়ানমার_আন্তর্জাতিক_সংস্থা
একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জানিয়েছে, ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত মিয়ানারের সেনারা ২৪ হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে। ওন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (Ontario International Development Agency) গতকাল (রোববার) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২০, ২০১৮ ০১:৩০ Asia/Dhaka
  • ২৪ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার: আন্তর্জাতিক সংস্থা

একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জানিয়েছে, ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত মিয়ানারের সেনারা ২৪ হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে। ওন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (Ontario International Development Agency) গতকাল (রোববার) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

এতে বলা হয়েছে, এক লাখ ১৪ হাজার রোহিঙ্গা মুসলমান নির্যাতনের শিকার হয়েছেন এবং এক লাখ ১৫ হাজার ঘর বাড়িতে আগুন দিয়েছে মিয়ানমারের সেনারা।  

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের বর্বর সেনারা ১৭ হাজার ৭১৮ জন রোহিঙ্গা নারীকে ধর্ষণ করেছে।

জাতিসংঘ সম্প্রতি ঘোষণা করেছে, মিয়ানমারের সেনারা দেশটির মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশে ‘জাতিগত শুদ্ধি’ অভিযান চালিয়েছে।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী (ফাইল ছবি)

গত বছরের ২৫ আগস্ট থেকে রাখাইন প্রদেশে মুসলমানদের বিরুদ্ধে নতুন করে ব্যাপক গণহত্যা, ধর্ষণ ও লুটপাটের অভিযান শুরু করে।  রোহিঙ্গা মুসলমানরা প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০