১৯৮১ সালের পর সবচেয়ে বড় সামরিক মহড়া চালাবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i63865-১৯৮১_সালের_পর_সবচেয়ে_বড়_সামরিক_মহড়া_চালাবে_রাশিয়া
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, আগামী মাসে তার দেশ গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া চালাবে। আসন্ন এ মহড়ার নাম দেয়া হয়েছে ভস্টক-২০১৮ (পূর্ব-২০১৮)।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ২৮, ২০১৮ ১৮:১১ Asia/Dhaka
  • গত ২৯ জুলাই ক্রিমিয়ার সেভাস্তোপোলে নৌবাহিনী দিবস উদযাপন করে রাশিয়া
    গত ২৯ জুলাই ক্রিমিয়ার সেভাস্তোপোলে নৌবাহিনী দিবস উদযাপন করে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, আগামী মাসে তার দেশ গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া চালাবে। আসন্ন এ মহড়ার নাম দেয়া হয়েছে ভস্টক-২০১৮ (পূর্ব-২০১৮)।

শোইগু জানান, রাশিয়ার মধ্য ও পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে। তিনি জানান, মহড়ায় তিন লাখের বেশি সেনা, এক হাজারের বেশি বিমান, দুটি নৌবহর এবং সমস্ত এয়ারবোর্ন ইউনিট অংশ নেবে। তিনি নিশ্চিত করেন, ১৯৮১ সালের পর এটা হবে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। তবে মহড়াটি কতদিন চলবে তা পরিষ্কার নয়।   

রাশিয়ার দোর গোড়ায় বিশেষ করে পশ্চিম সীমাস্তে যখন ন্যাটো সেনারা মাঝেমধ্যেই মহড়া চালাচ্ছে তখন মস্কো বিশাল এ মহড়ার ঘোষণা দিল। ন্যাটোর এসব মহড়াকে রাশিয়া তার নিজের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে।  

ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেয়ার পর থেকে ন্যাটো বাল্টিক সাগর এলাকায় সেনা উপিস্থিতি বাড়িয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৮