তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i65248-তাইওয়ান_প্রণালীতে_যুদ্ধজাহাজ_পাঠিয়েছে_আমেরিকা
চীনের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে তাইওয়ান প্রণালীতে দুটি যুদ্ধাজাহাজ পাঠিয়েছে আমেরিকা। পেন্টাগণের সামরিক মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৩, ২০১৮ ১০:২৫ Asia/Dhaka
  • মার্কিন যুদ্ধজাহাজ (ফাইল ফটো)
    মার্কিন যুদ্ধজাহাজ (ফাইল ফটো)

চীনের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে তাইওয়ান প্রণালীতে দুটি যুদ্ধাজাহাজ পাঠিয়েছে আমেরিকা। পেন্টাগণের সামরিক মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।

গতকাল (সোমবার) পেন্টাগনের মুখপাত্র কর্নেল রব ম্যানিং সাংবাদিকদের কাছে দাবি করেন, নিয়মিত জাহাজ চলাচলের অংশ হিসেবে এ দুটি জাহাজ পাঠানো হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল উন্মুক্ত রাখার বিষয়ে মার্কিন প্রতিশ্রুতি পূরণের প্রমাণ মেলে।

এদিকে, মার্কিন সামরিক কর্মকর্তারা সিএনএন টেলিভিশনকে বলেছেন, মার্কিন যুদ্ধাজাহজকে অনুসরণ করেছে কয়েকটি চীনা নৌযান।

এর আগে, গত জুলাই মাসে আমেরিকা দুটি গাইডেড-মিসাইল ড্রেস্ট্রয়ার তাইওয়ান প্রণালীতে পাঠিয়েছিল।

তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে থাকে চীন এবং বেইজিংয়ের ‘এক চীন’ নীতিকে বিশ্বের বেশিরভাগ দেশ মেনে নিয়েছে। আমেরিকাও চীনের এ নীতিকে স্বীকৃতি দেয় তবে সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটন সে অবস্থান থেকে কিছুটা সরে গেছে।#    

পার্সটুডে/এসআইবি/২৩