তাইওয়ান ইস্যুতে প্রয়োজনে সামরিক ব্যবস্থা: চীন
https://parstoday.ir/bn/news/world-i65299-তাইওয়ান_ইস্যুতে_প্রয়োজনে_সামরিক_ব্যবস্থা_চীন
চীন বলেছে, যেকোনো মূল্যে স্বশাসিত তাইওয়ান দ্বীপের বিচ্ছিন্ন হওয়ার প্রচেষ্টা ঠেকানো হবে। প্রয়োজন হলে এজন্য সামরিক ব্যবস্থা নেয়া হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৮ ১১:৫৬ Asia/Dhaka
  • উয়ি ফেঙ্গে
    উয়ি ফেঙ্গে

চীন বলেছে, যেকোনো মূল্যে স্বশাসিত তাইওয়ান দ্বীপের বিচ্ছিন্ন হওয়ার প্রচেষ্টা ঠেকানো হবে। প্রয়োজন হলে এজন্য সামরিক ব্যবস্থা নেয়া হবে।

চীনা প্রতিরক্ষামন্ত্রী উয়ি ফেঙ্গে রাজধানী বেইজিংয়ে সিয়াংশান ফোরামে দেয়া বক্তৃতায় আজ (বৃহস্পতিবার) একথা বলেছেন। তিনি বলেন, “এ ইস্যুতে বার বার চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা খুবই বিপজ্জনক ব্যাপার।”

উয়ি পরিষ্কার করে বলেন, “যদি কেউ তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা করার চেষ্টা করে তাহলে যেকোনো মূল্যে চীনা সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাইয়ান প্রাণলীতে মার্কিন দুটি যুদ্ধজাহাজ পাঠানোর তিনদিন পর চীনা প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি দিলেন। চলতি বছর এ নিয়ে দু বার মার্কিন সরকার ওই এলাকায় যুদ্ধাজাহাজ পাঠালো।

মার্কিন যুদ্ধাজাহাজ

১৯৪৯ সালে চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় তাইওয়ান তবে তাইওয়ানকে বেইজিং এখনো নিজের অংশ মনে করে এবং এক চীন নীতি অনুসরণ কর আসছে। চীনের এই নীতিকে বিশ্বের বেশিরভাগ দেশই সমর্থন করে।#

পার্সটুডে/এসআইবি/২৫