তাইওয়ানের নৌবাহিনীতে যুক্ত হলো গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ২ ফ্রিগেট
https://parstoday.ir/bn/news/world-i65655-তাইওয়ানের_নৌবাহিনীতে_যুক্ত_হলো_গাইডেড_ক্ষেপণাস্ত্রবাহী_২_ফ্রিগেট
তাইওয়ানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী দু'টি ফ্রিগেট। দেশটির নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ০৮, ২০১৮ ১৪:৪৯ Asia/Dhaka
  • তাইওয়ানের নৌবাহিনীতে যুক্ত হলো গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ২ ফ্রিগেট

তাইওয়ানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী দু'টি ফ্রিগেট। দেশটির নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়।

আজ(বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ভাবে ফ্রিগেট দু'টি দেশটির নৌবাহিনীতে যুক্ত হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় কাওসিং নগরীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

অনুষ্ঠানের এক পর্যায়ে তাইওয়ানের প্রেসিডেন্ট

তাইওয়ানের নৌবাহিনী বলেছে মার্কিন নৌবাহিনী যে সব অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে তার অনেকগুলোই এ দুই রণতরিতে রয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এ দুই রণতরি ক্রয় করেছিল তাইওয়ান।

তাইওয়ান প্রণালীতে টহল দেয়ার কাজে এ দু'টি নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে। সঙ্কীর্ণ এই প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করে রেখেছে।#

পার্সটুডে/মূসা রেজা/৮