ইয়েমেন যুদ্ধে সমর্থন অব্যাহত রাখবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i66292-ইয়েমেন_যুদ্ধে_সমর্থন_অব্যাহত_রাখবে_আমেরিকা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় ক্ষোভ সৃষ্টি এবং ইয়েমেনে মানবিক সংকট দেখা দেয়ার পরও সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধের প্রতি আমেরিকার সমর্থন অব্যাহত থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৮ ১৬:৪৬ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় ক্ষোভ সৃষ্টি এবং ইয়েমেনে মানবিক সংকট দেখা দেয়ার পরও সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধের প্রতি আমেরিকার সমর্থন অব্যাহত থাকবে।

গতকাল (শনিবার) আজেন্টিনার রাজধানী বুয়েন্সআয়ার্সে জি-২০ সম্মেলনের একটি গ্রুপে দেয়া বক্তৃতায় পম্পেও এসব কথা বলেছেন। তিনি বলেন, “বর্তমানে আমরা যেসব কর্মসূচিতে জড়িত রয়েছি সেগুলো অব্যাহত রাখতে চাই।” তবে তিনি স্বীকার করেছেন, ইয়েমেনের সংকট মারাত্মক আকার ধারণ করেছে।

এর  আগে, গত বুধবার মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস মার্কিন সিনেটের গোপন শুনানিতে অংশ নিয়ে সিনেটরদেরকে ইয়েমেন

সৌদি আগ্রাসনে মানবিক সংকট দেখা দিয়েছে ইয়েমেনে

যুদ্ধে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে রাজি করানোর চেষ্টা করেন। তবে দুই মন্ত্রী সে প্রচেষ্টা সফল হয় নি। এছাড়া, সম্প্রতি মার্কিন সিনেটররা ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের প্রতি সমর্থন বন্ধ করার জন্য ভোটাভুটি করেছেন। এতে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৬৩টি আর বিপক্ষে ভোট পড়েছে ৩৭টি।#      

পার্সটুডে/এসআইবি/২