সৌদিতে অস্ত্র বিক্রি: নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i68638-সৌদিতে_অস্ত্র_বিক্রি_নিষেধাজ্ঞার_মেয়াদ_বাড়ালো_জার্মানি
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে জার্মানি যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তার মেয়াদ বাড়িয়েছে বার্লিন। ইয়েমেনে রক্তক্ষয়ী আগ্রাসন ও প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে জার্মানি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৭, ২০১৯ ০৯:৩৪ Asia/Dhaka
  • জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস
    জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে জার্মানি যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তার মেয়াদ বাড়িয়েছে বার্লিন। ইয়েমেনে রক্তক্ষয়ী আগ্রাসন ও প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে জার্মানি।

নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো সম্পর্কে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বার্লিনে সাংবাদিকদের বলেন, “আমরা নিষেধাজ্ঞার মেয়াদ মার্চের শেষ নাগাদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ইয়েমেনের ঘটনাবলীর ওপর নজর রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

জামাল খাশোগি

ম্যাস বলেন, শুধু মার্চের শেষ পর্যন্ত অস্ত্র বিক্রির পারমিট ইস্যুই বন্ধ থাকবে না বরং জার্মানি থেকে কোনো অস্ত্রও রিয়াদে যাবে না। তিনি বলেন, “আমরা বিশ‌বাস করি যে, ইয়েমেন যুদ্ধ শিগগিরি বন্ধ হবে।”

সৌদি আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইয়েমেন

গত নভেম্বর মাসে জার্মানি সৌদি আরবের কাছে চলতি বছরের ৯ মার্চ পর্যন্ত অস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করে। সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর বার্লিন এ সিদ্ধান্ত নেয়। জার্মানির সিদ্ধান্তের সমালোচনা করে আসছে ফ্রান্স ও ব্রিটেন।#

পার্সটুডে/এসআইবি/৭