‘রুশ গুপ্তচর’কে ১৮ মাসের কারাদণ্ড দিল আমেরিকার আদালত
https://parstoday.ir/bn/news/world-i69884-রুশ_গুপ্তচর’কে_১৮_মাসের_কারাদণ্ড_দিল_আমেরিকার_আদালত
আমেরিকার একটি ফেডারেল আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন রুশ নারীকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, রুশ নাগরিক ‘মারিয়া বুটিনা’ আমেরিকার রাজনৈতিক দলগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং এজন্য তাকে ১৮ মাসের কারাদণ্ড দেয়া হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০১৯ ০২:১০ Asia/Dhaka
  • রুশ নাগরিক ‘মারিয়া বুটিনা’
    রুশ নাগরিক ‘মারিয়া বুটিনা’

আমেরিকার একটি ফেডারেল আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন রুশ নারীকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, রুশ নাগরিক ‘মারিয়া বুটিনা’ আমেরিকার রাজনৈতিক দলগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং এজন্য তাকে ১৮ মাসের কারাদণ্ড দেয়া হলো।

বুতিনা অবশ্য এখন থেকে ৯ মাস আগে আমেরিকায় গ্রেফতার হন এবং তিনি গত প্রায় এক বছর মার্কিন কারাগারে আটক রয়েছেন। আদালত বলেছে, ‌১৮ মাসের কারাদণ্ড থেকে ওই ৯ মাস বাদ যাবে। ফলে বুতিনাকে আর মাত্র ৯ মাস কারাভোগ করতে হবে।

রাশিয়ার এই নারী তার বিরুদ্ধে আনীতি অভিযোগ অস্বীকার করেছেন। তবে তাকে কারাগারে আটক রাখা অবস্থায় মার্কিন কর্তৃপক্ষ ঘোষণা করে, তিনি কারাগারে জিজ্ঞাসাবাদে রুশ সরকারের এজেন্ট হিসেবে আমেরিকায় তৎপরতা চালানোর কথা স্বীকার করে নিয়েছেন।

রাশিয়া এ পর্যন্ত বহুবার মারিয়া বুতিনাকে দেশটির একজন সাধারণ নাগরিক হিসেবে উল্লেখ করে তাকে মুক্তি দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৭