চীনের আপত্তি অগ্রাহ্য করে তাইওয়ানে যুদ্ধজাহাজ পাঠাল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i69953-চীনের_আপত্তি_অগ্রাহ্য_করে_তাইওয়ানে_যুদ্ধজাহাজ_পাঠাল_আমেরিকা
মার্কিন সামরিক বাহিনী আবারো তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। চীন এ ধরনের তৎপরতা বন্ধের জন্য আমেরিকার প্রতি বার বার আহ্বান জানানোর পরও মার্কিন বাহিনী তা অগ্রাহ্য করেছে। চীন ও আমেরিকার মধ্যে যেসব কারণে দ্বিপক্ষীয় টানাপোড়েন দেখা দিয়েছে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো তার অন্যতম।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০১৯ ১১:১২ Asia/Dhaka
  • মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস উইলিয়াম পি লরেন্স
    মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস উইলিয়াম পি লরেন্স

মার্কিন সামরিক বাহিনী আবারো তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। চীন এ ধরনের তৎপরতা বন্ধের জন্য আমেরিকার প্রতি বার বার আহ্বান জানানোর পরও মার্কিন বাহিনী তা অগ্রাহ্য করেছে। চীন ও আমেরিকার মধ্যে যেসব কারণে দ্বিপক্ষীয় টানাপোড়েন দেখা দিয়েছে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো তার অন্যতম।

গতকাল (রোববার) মার্কিন বাহিনী ইউএসএস স্টিলদেম এবং ইউএসএস উইলিয়াম পি লরেন্স তাওয়ান প্রণালীতে পাড়ি জমায়। এ প্রণালী ১৮০ কিলোমিটার চওড়া যা চীনা মূল ভূখণ্ড থেকে স্বায়ত্বশাসিত তাইয়ান দ্বীপকে আলাদা করেছে।

এদিকে, মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার ক্লে ডস বলেন, “ভারত-প্রশান্ত মহাসাগরের নৌপথ মুক্ত রাখার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।”

তাইয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে চীন সবসময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে। দেশটি তাইওয়ানকে নিজের অংশ মনে করে এবং সেক্ষেত্রে তাইয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের প্রবেশকে অবৈধ হিসেবে গণ্য করে বেইজিং।#

পার্সটুডে/এসআইবি/২৯