ইরান থেকে তেল আমদানি: মার্কিন হুমকি নাকচ করল চীন
https://parstoday.ir/bn/news/world-i70809-ইরান_থেকে_তেল_আমদানি_মার্কিন_হুমকি_নাকচ_করল_চীন
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে আমেরিকার হুমকি উড়িয়ে দিয়েছে চীন। দেশটি বলেছে, আইন অনুসারে ইরান থেকে তেল কেনার স্বাভাবিক প্রক্রিয়ার প্রতি আমেরিকার সম্মান দেখানো উচিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩০, ২০১৯ ১১:৫০ Asia/Dhaka
  • প্যাসিফিক ব্রাভো
    প্যাসিফিক ব্রাভো

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে আমেরিকার হুমকি উড়িয়ে দিয়েছে চীন। দেশটি বলেছে, আইন অনুসারে ইরান থেকে তেল কেনার স্বাভাবিক প্রক্রিয়ার প্রতি আমেরিকার সম্মান দেখানো উচিত।

চীন হচ্ছে ইরানি তেলের প্রধান ক্রেতা। সম্প্রতি আমেরিকা হুঁশিয়ারি উচারণ করেছে যে, চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল হংকং যদি ইরানি তেলবাহী জাহাজকে কোনো রকম সেবা দেয় তাহলে শাস্তির মুখে পড়তে হবে। এরপর চীন সরকার ওই হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাল। প্যাসিফিক ব্রাভো নামের একটি জাহাজ ইরানি তেল বহন করছে এবং হংকংয়ে থামতে পারে বলে মনে করা হচ্ছে।

গতকাল (বুধবার) এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থানের কথা তুলে ধরেন। চীনা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়- ইরান ও চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে তেলের স্বাভাবিক লেনদেন যা আন্তর্জাতিক আইনের অবকাঠামোর ভেতরে থেকে হচ্ছে তা অবশ্যই যৌক্তিক, আইনত এবং তার প্রতি আমেরিকার সম্মান দেখানো উচিত।#   

পাসটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।