‘নিষেধাজ্ঞা এড়াতে ইরান ও চীনের ব্যাংকিং পদক্ষেপ গোপন রাখা হচ্ছে’
https://parstoday.ir/bn/news/world-i76008-নিষেধাজ্ঞা_এড়াতে_ইরান_ও_চীনের_ব্যাংকিং_পদক্ষেপ_গোপন_রাখা_হচ্ছে’
তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া বলেছেন, তার দেশ ও ইরান এমন কিছু ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সম্মত হয়েছে যার মাধ্যমে দু'দেশের ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে চলবে। তিনি দাবি করেন, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর জন্য এ ব্যবস্থার কথা গোপন রাখা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৯ ১১:২২ Asia/Dhaka
  • তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া
    তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া

তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া বলেছেন, তার দেশ ও ইরান এমন কিছু ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সম্মত হয়েছে যার মাধ্যমে দু'দেশের ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে চলবে। তিনি দাবি করেন, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর জন্য এ ব্যবস্থার কথা গোপন রাখা হবে।

ইরানের একটি আধা সরকারি বার্তা সংস্থাকে হুয়া গতকাল (সোমবার) জানিয়েছেন, এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংকিং এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে তেহরান ও বেইজিং নিয়মিতভাবে আলোচনা করছে। তিনি জানান, এরইমধ্যে দু পক্ষ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে তবে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর জন্য বিষয়গুলো প্রকাশ করা হবে না।

ইরানি তেল ট্যাংকার (ফা্ল ফটো)

ছয় মাস আগে নিয়োগ পাওয়া চীনের এ কূটনীতিক বলেন, ব্যাংকিং সম্পর্ক গোপন রাখা দু দেশের জন্যই লাভজনক হবে। তিনি বলেন দু'দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এখনো ব্যাংকিং ইস্যুটিই মূল বাধা।

চলতি বছরের মে মাসে মার্কিন সরকার ইরানের উপর নিষেধাজ্ঞা কঠোর করার পরও ইরানের কাছ থেকে চীন জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে। চীন হচ্ছে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা।#

পার্সটুডে/এসআইবি/১৭