রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইন: মার্কিন সিনেটে নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন
https://parstoday.ir/bn/news/world-i76025-রাশিয়া_জার্মানি_গ্যাস_পাইপলাইন_মার্কিন_সিনেটে_নিষেধাজ্ঞা_আরোপের_অনুমোদন
রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করার জন্য গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়নের জন্য যেসব কোম্পানি কাজ করছে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য মার্কিন সিনেট অনুমোদন দিয়েছে। সিনেটে বিলটি তোলা হলে এর পক্ষে ৮৬টি ভোট পড়ে এবং বিপক্ষে ভোট পড়েছে মাত্র আটটি।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৯ ১২:৪১ Asia/Dhaka
  • রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস রপ্তানির জন্য নির্মাণ করা হচ্ছে পাইপলাইন
    রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস রপ্তানির জন্য নির্মাণ করা হচ্ছে পাইপলাইন

রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করার জন্য গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়নের জন্য যেসব কোম্পানি কাজ করছে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য মার্কিন সিনেট অনুমোদন দিয়েছে। সিনেটে বিলটি তোলা হলে এর পক্ষে ৮৬টি ভোট পড়ে এবং বিপক্ষে ভোট পড়েছে মাত্র আটটি।

এ বিলটি আগেই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। বিলের মূল লক্ষ্য হচ্ছে- রাশিয়ার গ্যাজপ্রোম কোম্পানি ১,৬০০ কোটি ডলার খরচ করে জার্মানিতে গ্যাস পাঠানোর জন্য যে প্রকল্প বাস্তবায়ন করছে তা বন্ধ করে দেয়া। বাল্টিক সাগরের নিচ দিয়ে গ্যাস পাইপলাইনটিকে জার্মানিতে নেয়ার কথা রয়েছে।

মার্কিন সিনেট

আগামী সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা বাজেট বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করবেন। ধারণা করা হচ্ছে- সেই সময় তিনি রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইন প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপের এই বিলেও সই করবেন। বিলটিতে ডোনাল্ড ট্রাম্প সই করলে গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর কর্মকর্তাদের ভিসা বাতিল হবে।

জার্মানির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করার পরেও এই বিল মার্কিন সিনেটে পাস করা হলো। জার্মানি বলেছে, বহির্বিশ্বে হস্তক্ষেপ ও নিষেধাজ্ঞা আরোপের তৎপরতা বন্ধ করে আমেরিকার উচিত- নিজের কাজে মনোযোগ দেয়া।#

পার্সটুডে/এসআইবি/১৮