জঙ্গিবিমান তৈরির ক্ষেত্রে আরো একটি মাইলফলক স্পর্শ করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i76263-জঙ্গিবিমান_তৈরির_ক্ষেত্রে_আরো_একটি_মাইলফলক_স্পর্শ_করল_পাকিস্তান
পাকিস্তানের অ্যারোনোটিক্যাল কমপ্লেক্স- কামরা দুই আসন বিশিষ্ট আটটি যুদ্ধবিমান জেএফ-সেভেনটি উন্মোচন করেছে। এ ঘটনাকে পাকিস্তান বিমানবাহিনীর জঙ্গিবিমান তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৮, ২০১৯ ১৬:১৭ Asia/Dhaka
  • জেএফ-১৭ জঙ্গিবিমান
    জেএফ-১৭ জঙ্গিবিমান

পাকিস্তানের অ্যারোনোটিক্যাল কমপ্লেক্স- কামরা দুই আসন বিশিষ্ট আটটি যুদ্ধবিমান জেএফ-সেভেনটি উন্মোচন করেছে। এ ঘটনাকে পাকিস্তান বিমানবাহিনীর জঙ্গিবিমান তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে।

গতকাল (শুক্রবার) বিমান উন্মোচন উপলক্ষে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স একটি অনুষ্ঠানের আয়োজন করে যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান। এছাড়,ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াউ জিং এবং চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হাউঝাউ পিং। চীনের সহযোগিতায় পাকিস্তানের বিমান বাহিনী জেএফ-সেভেনটিন যুদ্ধবিমান তৈরি করছে।

দুই আসন বিশিষ্ট জঙ্গিবিমান উন্মোচন করেন পাক বিমান বাহিনীর প্রধান য়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত দু দেশের সময়োউত্তীর্ণ বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, পাক-চীন বন্ধুত্ব এবং সহযোগিতার বড় প্রমাণ হচ্ছে এই জেএফ-সেভেনটিন বিমান প্রকল্প।

অনুষ্ঠানে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান মাত্র পাঁচ মাসে আটটি দুই আসন বিশিষ্ট জেএফ-সেভেনটিন বিমান তৈরির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি জানান,  জেএফ-সেভেনটিন বিমান হচ্ছে পাকিস্তান‌‌ বিমান বাহিনীর মেরুদণ্ড।#

পার্সটুডে/এসআইবি/২৮