২০২০ সালে নয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৫০০’র পরীক্ষা চালাবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i76270-২০২০_সালে_নয়া_ক্ষেপণাস্ত্র_ব্যবস্থা_এস_৫০০’র_পরীক্ষা_চালাবে_রাশিয়া
রাশিয়া ২০২০ সালে নয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৫০০’র পরীক্ষা চালাবে বলে জানিয়েছেন দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি ক্রিভোরুচকো।তিনি শনিবার মস্কোয় সাংবাদিকদের জানান, তার দেশ আগামী বছর অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০’র প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৯ ০৪:১৩ Asia/Dhaka
  • এস-৫০০ হবে এস-৪০০ এর আপডেট ভার্সন
    এস-৫০০ হবে এস-৪০০ এর আপডেট ভার্সন

রাশিয়া ২০২০ সালে নয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৫০০’র পরীক্ষা চালাবে বলে জানিয়েছেন দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি ক্রিভোরুচকো।তিনি শনিবার মস্কোয় সাংবাদিকদের জানান, তার দেশ আগামী বছর অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০’র প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করবে।

রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সম্পন্ন করার পর এই ব্যবস্থার প্রথম ক্ষেপণাস্ত্র ২০২৫ সালে উৎপন্ন হবে। মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্যে এস-৫০০ আকাশ প্রতিরক্ষা নির্মিত হতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

রাশিয়ার এই মন্ত্রী জানান, এটি হবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০’র আপডেট ভার্সন।

রাশিয়া এমন সময় এস-৫০০’র পরীক্ষা চালানোর খবর দিল যখন রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ব্যবস্থা সংগ্রহ করতে গিয়ে তুরস্ক আমেরিকার চরম ক্ষোভের শিকার হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।