সৌদিকে দ্বীপ হস্তান্তর: বিক্ষোভকারীদের বিরুদ্ধে সিসির হুমকি
https://parstoday.ir/bn/news/world-i7678-সৌদিকে_দ্বীপ_হস্তান্তর_বিক্ষোভকারীদের_বিরুদ্ধে_সিসির_হুমকি
সৌদি আরবের কাছে মিশরের দুটি দ্বীপ হস্তান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠা জনগণকে হুঁশিয়ার করে স্বৈরশাসক জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। মিশরের জনগণ এ ইস্যুতে বিক্ষোভে ফুঁসে উঠেছে এবং সরকার-বিরোধী বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে। সোমবার এ বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৪, ২০১৬ ১৯:৩১ Asia/Dhaka
  • সৌদিকে দ্বীপ হস্তান্তর: বিক্ষোভকারীদের বিরুদ্ধে সিসির হুমকি

সৌদি আরবের কাছে মিশরের দুটি দ্বীপ হস্তান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠা জনগণকে হুঁশিয়ার করে স্বৈরশাসক জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। মিশরের জনগণ এ ইস্যুতে বিক্ষোভে ফুঁসে উঠেছে এবং সরকার-বিরোধী বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে। সোমবার এ বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।

জেনারেল সিসি আজ (রোববার) টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন, “দেশের জনগণ মিশরের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব আমাদের কাঁধে এবং বিষয়টি আমরা দেখব। আমি প্রতিশ্রুতি ব্যক্ত করছি- কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না।”

তিনি জনগণকে ‘দুষ্টু শক্তি’র বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশকে রক্ষার আহ্বান জানান। সিসি দাবি করেন, উত্তর আফ্রিকার এ দেশটির স্থিতিস্থশীল থাকা দরকার এবং জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কেউ মিশরের ক্ষতি করতে পারবে না।

মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আবদেল গাফ্ফারও বলেছেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা হচ্ছে সরকারের জন্য ‘রেড লাইন’ এবং তা ধ্বংসের চক্রান্ত বরদাশ্‌ত করা হবে না। নিরাপত্তা বাহিনী জন-শৃঙ্খলা বিনষ্টের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ধারণা করা হচ্ছে- আাগমীকাল মিশরের জনগণ দ্বীপ হস্তান্তরের বিরুদ্ধে সারা দেশে রাস্তায় নামবে। পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের বিক্ষোভ-মিছিল নিষিদ্ধ করেছে। গত ১৫ এপ্রিল এ নিয়ে প্রথম বিক্ষোভ হয়। ওই দিন জুমা নামাজের পর কায়রোর ৩০টি মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ-মিছিল বের করে। এ নিয়ে এরইমধ্যে মিশরের প্রশাসনিক আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে।#

সিরাজুল ইসলাম/২৪