বারবার সেনা মোতায়েনের ফলে শৃঙ্খলা হারাচ্ছে স্পেশাল ফোর্স: পেন্টাগন
-
মার্কিন স্পেশাল ফোর্সের কয়েকটি হেলিকপ্টার
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে, বারবার বিদেশে মোতায়েন করার ফলে আমেরিকার স্পেশাল ফোর্সের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং সেনারা শৃঙ্খলা হারিয়ে ফেলছে। কয়েকদফা বিপর্যয়ের পর ‘বারবার সেনা মোতায়েনের’ ক্ষেত্রে এই মনোভাব পরিবর্তনের আহ্বান জানিয়েছে পেন্টাগন।
মার্কিন স্পেশাল অপারেশন্স কমান্ডের কমান্ডার জেনারেল রিচার্ড ক্লার্ক গতকাল (মঙ্গলবার) এক রিপোর্টে এসব কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ইরাক, সিরিয়া, আফগানিস্তান এবং আফ্রিকার কিছু দেশে বারবার সেনা মোতায়েনের কারণে তাদের কাজের ক্ষেত্রে মনোযোগে চিড় ধরছে। জেনারেল রিচার্ড ক্লার্ক আরো বলেন,"কাজের ক্ষেত্রে আমরা সবকিছু করতে পারি" -এমন একটা পক্ষপাতদূষ্ট সংস্কৃতি আমাদের ভেতরে রয়েছে যা পরিবর্তন করা দরকার।
তিনি আরো বলেন, প্রায় ২০ বছর ধরে অব্যাহতভাবে সংঘাত-সহিংসতা কবলিত এলাকায় মার্কিন সেনা মোতায়েন করার কাজ চলছে এবং নানা ধরনের মিশন পরিচালনা করা হচ্ছে। সেনাদের ওপর এটি নেতিবাচক প্রভাব ফেলছে।
পেন্টাগনের এই রিপোর্ট তৈরিতে সক্রিয় এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা অংশ নিয়েছে। পাশাপাশি এতে অংশ নিয়েছেন বেসামরিক কর্মকর্তারাও।#
পার্সটুডে/এসআইবি/২৯
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।